,

হতাশা ছড়ায় শয়তান

news-image

ইসলাম ডেস্ক।। মানুষ যখন গুনাহ করে ফেলে, শয়তান তখন মানুষকে প্ররোচণা দেয়। হতাশ করে তোলে। প্রথমত, গুনাহগার ব্যক্তি যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে তার পাপকর্মকে অব্যাহত রাখে।

দ্বিতীয়ত, শয়তান যদি তার এই প্ররোচণায় সফল না হয় এবং মানুষ যদি তার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা বা ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাকে তার তওবা কবুল হওয়ার ব্যাপারে নিরাশ করার জন্য প্ররোচণা দেয়। তাকে এই চিন্তা করার প্ররোচণা দেয় যে, তার তওবা আল্লাহর কাছে কবুল হয়নি। যাতে করে সে হতাশ হয়ে আবারও গুনাহের কাজে লিপ্ত হয়।

মানুষ যদি মনে করে, আল্লাহ তার তওবা কবুল করবেন না, তাহলে এটি আল্লাহর সম্মানের সাথে সাংঘর্ষিক।

আল্লাহ তায়ালা বলেছেন, ‘বলুন! হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা যুমার, আয়াত- ৫৩)

এখানে আল্লাহ তায়ালা তার বান্দাদের বলছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে। কিন্তু বান্দা যদি নিরাশ হয়, তবে এটি আল্লাহর আদেশের সম্পূর্ণ বিপরীত কাজ হিসেবে চিহ্নিত হয় এবং এর মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়। আল কুরআনের এই ভাষ্য অনুসারে, মানুষ যখনই আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বান্দা যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তার গুনাহকে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে ওই গুনাহ না করার জন্য অঙ্গীকার করে, তবে সে আশা করতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন।

সুতরাং মানুষ যদি কোনো ভুল বা অন্যায় করে ফেলে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শয়তানের প্ররোচণায় হতাশ না হয়ে এবং ভ্রুক্ষেপ না করে মানুষের উচিত আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর