‘এসকে মুভিজ ব্যবসা গুটিয়ে নিল শাকিবকে তুরুপের তাস বানাতে না পেরে’
বিনোদন ডেস্ক।। টালিউডের নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ কলকাতার পাশাপাশি বাংলাদেশেও কিছু সিনেমা নির্মাণ করেছেন।এমনকি তারা এ দেশেও অফিস নিয়েছিলেন।সম্প্রতি তারা বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার পাশাপাশি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সাথেও নতুন কোনও ছবি করবেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে আমাদের সময় ডট কমকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এসকে মুভিজ এর কর্ণধার অশোক ধনুকা।
এসকে মুভিজ এর কর্ণধার অশোক ধনুকা বলেন,‘বাংলাদেশে আমি নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে যৌথ প্রযোজনা করছি। প্রথম ‘স্বামী কেন আসামী’ দিয়ে শুরু করি। তখন কলকাতার চেয়ে বাংলাদেশের ফিল্ম অনেক ভালো ছিল।আর যৌথ প্রযোজনার বিষয়ে এত নিয়ম ছিল না।তবে এখন ব্যবসা করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। একটি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করলে তা বাংলাদেশে রিলিজ দিতে নানাবিধ বাধার সম্মুখীন হতে হয়। আইন-আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করার পর রিলিজ হয়। রিলিজ হলেও সে সিনেমা থেকে লস খেয়েছি। সবার মুখে সুপারহিট শুনলেও সেটা সুপারহিট হয়নি কারণ ছবি থেকে আমার লাভ হয়নি লস হয়েছে।’
শাকিব খান সম্পর্কে জানতে চাইলে অশোক ধনুকা বলেন,‘শাকিব খানকে নিয়ে ছবি বানাতে হলে তাকে তার অতি পারিশ্রমিক দিতে হয় যার একটি নতুন ছবির পারিশ্রমিক ৬০ লাখ টাকা। তাই তার ব্যাপারে আমি আগ্রহ হারিয়েছি। এত টাকা দিয়ে তাকে নিয়ে ছবি বানিয়ে লস হলে কেনও তাকে নিয়ে ছবি বানাবো।
আক্ষেপের সুরে আশোক ধনুকা আরও বলেন,‘আমি শাকিব খানকে কলকাতায় পরিচিত করে দিয়েছি। শাকিব খানের কলকাতায় কোনও মার্কেট ভ্যালু নেই। সর্বপ্রথম আমি তাকে ১৫ লখ টাকা দিয়ে কাজ করায়। আমি তাকে ‘নবাব,’ ‘শিকারী,’ ‘ভাইজান এলো রে’ ছবি দিয়ে তার একটা পরিচিতি করার চেষ্টা করেছিলাম। কিন্তু তার অতি পারিশ্রমিক আমার কাছে ভালো লাগেনি।
জানা গেছে শাকিব এর শিডিউল সময় মতো না পাওয়ায় আপনি তাকে নিয়ে আর কাজ করতে চাচ্ছেন না? বিষয়টি পুরোই বানোয়াট। আমি শাকিব খানকে নিয়ে ব্যাক টু ব্যাক সিনেমা নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু শাকিব খানের পারিশ্রমিকের বিষয়ে আমি হতবাক। তাই ছবি না করা সিদ্ধান্ত নিয়েছি তার সাথে। শাকিবের কলকাতায় এখনও মার্কেট ভ্যালু তৈরি হয়নি। সে ভাবলো না তার পরিচিতিরি বিষয়ে। যে যাই বলুক আমি তার সাথে কাজ করছি না উচ্চ পারিশ্রমিক চাওয়ায়।
শাকিব খানকে নিয়ে শুধু ছবি বানাবেন কেনও বাংলাদেশে তো আরও নায়ক আছে এমন বিষয়ে অশোক ধনুকা বলেন,‘ শাকিব খানের একটা মার্কেট ভ্যালু আছে। যার মাধ্যমে তাকে দিয়ে বাংলাদেশে ছবি বানালে হিট হয়। একারণে তাকে দিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছিলাম। কিন্তু সব বিষয় উল্টো দেখে আমি বাংলাদেশে ছবি বানাবো না।
তাহলে শাকিব খানকে তুরুপের তাস বানিয়ে আপনার ব্যবসার ঘাটি বানাতে চেয়েছিলেন, যা ব্যাটে বলে মিলেনি জন্য সবকিছু গুটিয়ে নিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো বলতে তিনি ফোনের লাইন বিচ্ছিন্ন করে দেন। উৎস: আমাদের সময়.কম।











