,

উন্নয়ন মেলায় ৬ ঘণ্টায় পাসপোর্ট

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় উন্নয়ন মেলায় পাওয়া যাচ্ছে পাসপোর্ট। যারা জরুরি পাসপোর্ট তৈরি ও রি-ইস্যু করতে চান, তাদের মাত্র ৬ ঘণ্টায় দেওয়া হচ্ছে পাসপোর্ট ডেলিভারি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে শুরু হওয়া বিশেষ এই সেবা আগামী শনিবার (৬ অক্টোবর) পর্যন্ত পাওয়া যাবে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, যেসব নাগরিক জরুরি পাসপোর্ট তৈরি ও রি-ইস্যু করতে চান, তারা মেলা উপলক্ষে এ সেবা নিতে পারবেন।যারা প্রতিদিন দুপুর ১২টার মধ্যে (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জমা দিবেন তাদের সন্ধ্যা ৬টায় পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।আর যারা ১২টার পরে টাকা জমা দিলে পরদিন দুপুর ১২টার মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন মেলা উপলক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের স্টলে বিশেষ সেবা গ্রহীতারা ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা জমা দিতে পারবেন। ফরম সম্পন্ন করে টাকা জমা দিতে হবে। তাহলে ৬ ঘণ্টায় পাসপোর্ট পাওয়া যাবে।

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠান ৩৩০টি স্টল দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর