,

২১ অক্টোবর বসছে সংসদের শেষ অধিবেশন

news-image

নিউজ ডেস্ক।। দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে ২১ অক্টোবর। এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন। এদিন বিকাল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আসন্ন এই অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সূচি নির্ধারণ করা হবে। এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ৯০দিনের কাউনডাউন শুরু হবে। এরআগেই অধিবেশন শেষ হবে বলে জানা গেছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। তবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মেয়াদ শেষের ৯০দিনের মধ্যে ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বিধানের বাধ্যবাধকতা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর