,

হাইকোর্টে রিট বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে

news-image

নিউজ ডেস্ক।। স্বাস্থ্য ক্যাডার নিয়োগের জন্য আয়োজিত ৩৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা বাতিল এবং মৌখিক পরীক্ষার স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটের যুক্তিতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি ভুল ছিল, তাই রিট আবেদন করা হয়েছে।

২২ পরীক্ষার্থীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে স্বাস্থ্য সচিব, সরকারি কর্মকমিশন (পিএসসি), সরকারি কর্মকমিশন পিএসসির কন্ট্রোলারকে (ক্যাডার) বিবাদী করা হয়েছে।

এদিকে মৌখিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরভিত্তিক সময়সূচি পিএসসির ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টায় শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। যা আগামী ১০ অক্টোবর শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

চলতি বছরের ৮ এপ্রিল স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের জন্য ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর