,

ভারতের কাছে ২ রানের হারে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বড়দের এশিয়া কাপের ফাইনালে টানা তিনবার শিরোপা হাতছাড়া হয়েছে। এবারের এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হেরে আশা ভঙ্গ হয়েছে। আবার সেই ভারতের কাছে হেরে সেমিফাইনালেই শেষ হয়েছে যুব টাইগারদের যুব এশিয়া কাপ যাত্রা। আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মিরপুরে ভারতের কাছে ২ রানে হেরে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

পুরো এশিয়া কাপ জুড়েই যুবাদের বড় দুশ্চিন্তা ছিল ওপেনিং জুটির রান না পাওয়া। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচেও একই ব্যর্থতার পরিচয় দেয়। ভারতের ছুড়ে দেয়া ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭ রানেই ভাঙে ওপেনিং জুটি। বোলাররা টিম ইন্ডিয়াকে পরাস্ত করলেও ব্যাটসম্যানরা তার সদ্ব্যবহার করতে পারেনি। সাজিদ-নাবিলরা গুটিয়ে গেছে জয় থেকে ৩ রান দূরে থাকতেই। আর হার মানতে হয় ২ রানে।

তবে বাংরাদেশের ইনিংস জয়ের দিকেই যাচ্ছিল। ২১ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্বটা কাঁধে নেন জয়-তৌহিদ হৃদয় জুটি। কিন্তু ২১ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ২৫ রানে ফিরে যান জয়। এরপর ১০ রানে ফিরে যান দলনায়ক হৃদয়ও।

৬০ রানে ৪ উইকেট হারানোর পর দলকে জয়ের আশা দেখান শামিম-আকবর জুটি। ৭৪ রানের জুটি গড়ে জয়ের সংগ্রহটা নাগালে এনে দিলেও তাদের বিদায়ের পর তা পার করতে পারেনি মৃত্যুঞ্জয়-রাকিবুলরা। শামিম ৫৯, আকবর আকবর ৪৫ ও জয় ২৫ ছাড়া কেউই দুই অংকের রানে পৌঁছাতে পারেনি। ফলে দল গুটিয়ে যায় ১৭০ রানে। ভারতের হয়ে সিদ্ধার্থ দেশাই ও রোহিত জাংরা ৩টি করে উইকেট নেন।

এর আগে মিরপুরে টস জিতে ভারতকে ৪৯.৩ ওভারে মাত্র ১৭২ রানে থামায় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার জেসওয়াল। এছাড়াও ৩৬ রান আসে সামিরের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল। ডানহাতি এই পেসার একাই নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি মৃত্যুঞ্জয়, রিশাদ এবং অধিনায়ক হৃদয় নেন ২টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর