,

নয়া গুঞ্জন, রোদেলা জান্নাত বিবাহিতা?

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খানের নায়িকা হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে রোদেলা জান্নাতের। নাম ‘শাহেনশাহ’। কিন্তু এই নায়িকার সিনেমার শুটিং শুরুর আগেই গুঞ্জন শোনা যাচ্ছে তিনি নাকি বিবাহিতা।
৩ বছর আগের একটি ফেসবুক ছবির পোস্টকে কেন্দ্র করে সেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাজিদ হোসেন রোহেল নামের এক ব্যক্তি ওই পোষ্টে রোদেলাকে তার ‘বাগদত্তা’ বলে দাবি করেছেন।

জানা যায়, রোহেল নাকি এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন। আর রোদেলাও সেখানেই পড়াশোনা করছেন। বিষয়টি নিয়ে রোদেলা জানান, রোহেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেটি গভীর সম্পর্কই ছিল। তবে বিয়ে বা বাগদান কিছুই হয়নি।
২০১৬ সালের পর থেকে রোহেলের সঙ্গে যোগাযোগ নেই রোদেলার। এমনকী মায়লেশিয়াতেও কখনও তার সঙ্গে যোগাযোগ হয়নি। এমন দাবি করেন এই নবাগত নায়িকা।

সব অতীত পেছনে ফেলে রোদেলা এখন ‘শাহেনশাহ’ সিনেমাটি নিয়ে ভাবতে চান। নিজেকে দর্শকদের সামনে গ্রহণযোগ্যে করে তুলতে চান। দর্শক পছন্দ করলেই সিনেমায় স্থায়ী হবেন বলে জানান রোদেলা।
সিনেমায় অভিনয়ের আগে একজন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন রোদেলা। এদিকে ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিবের বিপরীতে আরও একজন নায়িকা আছেন। তিনি হলেন নুসরাত ফারিয়া। তাকে পাশ কাটিয়ে রোদেলা নিজেকে কতটা মেলে ধরতে পারেন তা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর