,

মালয়েশিয়ায় কিশোরকে উদ্ধার করতে গিয়ে ছয় উদ্ধারকর্মীর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার একটি অব্যবহৃত খনির জলাশয় থেকে এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে মারা গেছেন ছয় উদ্ধারকর্মী।

বুধবার(৩ অক্টোবর ২০১৮) রাত নয়টায় দেশটির সেলানগর রাজ্যের সেপাং জেলার দেংকিল উপজেলার তামান পুতরা পেরদানা’য় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ান গণমাধ্যম ‘দ্য স্টার অনলাইন’।

সেলানগর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, বুধবার বিকেলে জলাশয়টিতে পড়ে যাওয়া ১৭ বছর বয়সী কিশোরকে উদ্ধারের অভিযানে অংশগ্রহণকারী ছয় কর্মীকে তীব্র স্রোতে টেনে নেয়।

জানা গেছে, নিখোঁজ কিশোর মাছ ধরার সময় জলাশয়টিতে পড়ে যায়। এসময় তার দুই বন্ধুও মাছ ধরছিল। জলাশয়তে পড়ে যাওয়া বন্ধুকে উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে সাহায্য চায় তারা।

ডিপার্টমেন্টের ডিরেক্টর আজমি ওসমান বলেন, আমরা তাদের বাঁচানোর চেষ্টা করেছিলাম। শেষপর্যন্ত উদ্ধার অভিযানে যোগ দেয় সিপিআর(মালয়েশিয়ার সবচেয়ে বড় পেশাগত প্রাথমিক সহায়তা প্রশিক্ষণ সংস্থা)।

তিনি বলেন, মৃতদের দুইজন শাহ আলম ফায়ার স্টেশন এবং চারজন পোর্ট ক্ল্যাং ফায়ার স্টেশনের কর্মী। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সেরদাং হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর