,

কারখানায় মিলবে ২৬ দিনের প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক।। রংপুরে সন্ধান মিলেছে ডাক্তার তৈরির কারখানার। ১০ হাজার টাকায় ২৬ দিনের প্রশিক্ষণ শেষ করে মিলবে সনদ। নিজের নামের সঙ্গে ডাক্তার লিখে যে কেউ চেম্বার খুলে বসতে পারবেন। গত ছয় মাস ধরে নগরীর প্রাণকেন্দ্রে ডিসি-এসপি-সিভিল সার্জনের বাসভবনের কয়েকশ’ গজের মধ্যে এই তুঘলকি কার্যক্রম চলছে বহাল তবিয়তে ।

চাকরি যখন সোনার হরিণ, তখন শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ১০ হাজার টাকায় ডাক্তার হবার সুযোগ নিতে বিপিডি এর দরবারে। এরই মধ্যে অন্তত ১২শ’ ডাক্তার তৈরি হয়েছে এখানে। অনেকে আসছেন নতুন ব্যাচে প্রশিক্ষণ নিয়ে ডাক্তার হতে ।

তারা বলেন, সঠিক জিনিসটা জানতে এবং সঠিক ওষুধ প্রয়োগ করতেই তারা ছয় মাসের এই প্রশিক্ষণ নিচ্ছেন।

বাংলাদেশ প্যারা-মেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশনের মহাসচিব পরিচয়ে ডাক্তার রফিকুল ইসলাম এর পরিচালক ও প্রধান প্রশিক্ষক। নিজের নামের সঙ্গে ডাক্তার লেখা বেআইনি মেনে নিলেও এভাবেই ডাক্তার তৈরির খোঁড়া যুক্তিতে অটল তিনি।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমরা যদি চিকিৎসাই দিতে না পারি তবে আমাদের কেন প্রশিক্ষণ দেয়া হচ্ছে ?

বিএমএ নেতারা ডাক্তার তৈরির এই কারখানার খবর জানলেও সাংগঠনিক কোন ব্যবস্থা নেননি। আর সিভিল সার্জনের কথায় ঝড়ছে প্রচ্ছন্ন প্রশ্রয়ের সুর।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগের সভাপতি ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, আমার মনে হয় এটা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। কারণ এখান থেকে যারা প্রশিক্ষণ নেবেন তারা কিছুই করতে পারবেন না। এছাড়া এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না।

রংপুরের সিভিল সার্জন ডাক্তার জাকিউল ইসলাম বলেন, একটা জিনিস শুরু হলে সেটা বিনাশ করা কঠিন। এটি বন্ধ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে।

গত ছয় মাসে প্রশিক্ষণ ও সনদ দিয়ে এক কোটি ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন রফিকুল ইসলাম। এই প্রতারণার দায় কেউ না নিলেও যে এক হাজার দুইশো জন ডাক্তার সেজে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবেন, তার দায় কে নেবেন এটাই এখন বড় প্রশ্ন। উৎস : সময় টিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর