,

কমনওয়েলথ মহাসচিবের চিঠি বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার তাগিদ দিয়ে

news-image

নিউজ ডেস্ক।।  বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার তাগিদ দিয়ে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড চিঠি দিয়েছেন। চিঠিতে বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। চিঠিটি ২৮ সেপ্টেম্বর ফখরুলের হাতে এসে পৌঁছায়।

চিঠিতে কমনওয়েলথ মহাসচিব তার বাংলাদেশ সফর এবং আগামী নির্বাচন প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা সবাই অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। আমরা মনে করি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেবে বলে আমরা আশা করি। সবার অংশগ্রহণে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় এ লক্ষ্যে আমরা আমাদের আওতার ভেতর থেকে সহায়তা করব। যারা মানবাধিকার এবং গণতন্ত্র নিশ্চিত করবে আমরা তাদের সঙ্গে থাকব।

তিন দিনের সফরে ৮ আগস্ট ঢাকায় আসেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বেশ ক’জন মন্ত্রী এবং বিএনপিসহ বিরোধী রাজনীতিক, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে গত মাসে নিউইয়র্ক যান মির্জা ফখরুল। সংস্থাটির মহাসচিবের রাজনৈতিক সহকারী ছাড়াও মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বিএনপি নেতাদের ইইউ ও যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা রয়েছে। উৎস : প্রথম আলো ও যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর