,

ব্রাহ্মণবাড়িয়ায় পিকভ্যানের চাপায় ছাএ নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মাহি (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সোয়া নয়টর দিকে উপজেলার সরাইল-আলিনগর আঞ্চলিক সড়কের আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই এলাকার শাহ মোহাম্মদ ফুয়াদের ছেলে মাহি উপজেলার মীর সরাইল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মাহি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া দূর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকভ্যানটি আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে