,

নারায়ণগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

news-image

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদিয়া আক্তার(১৫) কাঁচপুরের উমর আলী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। এতে তার মা ও দুই সহপাঠী মারাত্মক আহত হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাঁচপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

বিক্ষোভ চলায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজট দেখা গেছে। গন্তব্যে রওনা হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়ে ফিরে যাচ্ছেন। অনেকে হেঁটেই যাওয়ার চেষ্টা করছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম শিকদার বলেন, সকালে দুর্ঘটনা হলে শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। গত দুই ঘণ্টা ধরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। মহাসড়কের দুই প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার যানজট লেগে আছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পুরো এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর