,

টাকার বিনিময়ে ‘বউ’ বিক্রি হয় সে দেশে

news-image

অনলাইন ডেস্ক : এখনো অনায়াসেই বউ বেচাকেনার হাট বসে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। সেখানকার বিত্তবানরা চাইলেই দরিদ্র মেয়েদের টাকা দিয়ে কিনে নিতে পারেন। সেই প্রথার নাম ‘মানি ম্যারেজ’।

জানা গেছে, অর্থের বিনিময়ে মাত্র পাঁচ বছরেরে মেয়েশিশুকেও একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে তুলে দেওয়ার নজির রয়েছে। যদিও ২৫ বছর আগে এ ধরনের বিয়ে নিষিদ্ধ করেছে নাইজেরিয়া সরকার। তার পরেও সেখানকার সমাজে এই প্রথায় বিয়ে হচ্ছে।

নাইজেরিয়ার কমিউনিটি লিডার ওনামাতোপে সানডে ইনচেলে এ ধরনের ঘটনার শিকার মেয়েদের উদ্ধার কাজের সঙ্গে জড়িত আছেন। তিনি জানান, গত শতাব্দীর ৯০ এর দশকেই এ ধরনের বিবাহ প্রথা বাতিল করা হয়েছে। এখন প্রকাশ্যে এসে তো কোনো ব্যক্তি বলে না, আমি টাকার বিনিময়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই।

তিনি আরো বলেন, আর্থিক অনটনে থাকা পরিবারগুলোই অর্থের বিনিময়ে তাদের মেয়েদের স্বেচ্ছায় এ ধরনের বিয়ে দিয়ে থাকেন। কোনো বাবা অসুস্থ হলে কিংবা পুলিশি মামলায় জড়িয়ে পড়লে এ ধরনের ঘটনা ঘটে।

এ ধরনের বিয়ে আসলে এক ধরনের দাসপ্রথা। আর এর মাধ্যমে চরমভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে নাইজেরিয়ার মেয়েশিশু ও কিশোরীরা। এ ধরনের বিয়ের শিকার মেয়েদের বলা হয় ‘মানি ওয়াইফ’ বা টাকায় কেনা বউ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর