,

দুর্গাপূজায় বেপরোয়া মুক্তি পাচ্ছে না

news-image

বিনোদন প্রতিবেদক : দুর্গাপূজা সামনে রেখে ১২ অক্টোবর একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে মিনহাজুল ইসলাম অভির ‘মেঘকন্যা’, ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, সাখাওয়াত হোসেনের ‘আসমানী’ এবং রাজা চন্দর ‘বেপরোয়া’। এমনটাই মোটামুটি খবর ছিল। তবে খবরে কিছুটা পরিবর্তন এল।

জিয়াউল রোশান ও ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে না। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল আজিজ বলেন, বেপরোয়া আমরা এই দুর্গাপূজায় মুক্তি দিচ্ছি না। কবে দিব এখনও ঠিক হয়নি। তবে বাংলাদেশ-ভারত দুইদেশে একসঙ্গে ছবিটি মুক্তি দিব। সে প্রস্তুতিই নিচ্ছি আমরা।

মুক্তির জন্য ঈদের আগেই ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। কিন্তু জাজ মাল্টিমিডিয়ায় অন্যদেরকে ব্যবসা করতে দেয়ার জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন। পরে দুর্গাপূজায় ছবি মুক্তির জন্য নির্ধারণ করা হলেও সেটিও এখন হচ্ছে না।

এর আগে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড় না দিতে বিএফডিসির কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তাদের অভিযোগ, ভারতীয় পরিচালক রাজা চন্দ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অতিথি সদস্য নন এবং দেশের বাইরে সরকারের অনুমতি না নিয়েই শুটিং করা হয়েছে চলচ্চিত্রটির। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর