,

জাজের আব্দুল আজিজের চ্যাটিংয়ের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজর আব্দুল আজিজের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারের চ্যাটিং স্ক্রিনশট নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বর্তমানে সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সেখানে তিনি লিখেছেন ডিয়ার সুপার কিপটা বন্ধু আমার আব্দুল আজিজ সাক্ষী রইল এ জাতি’।

পরীমনির ফেসবুক ওয়ালে প্রকাশিত ফেসবুক স্ক্রিনশটে দেখা যায় আব্দুল আজিজ পরীমনিকে বলছেন, আগামী ৮ অক্টোবর একটি প্রোগ্রামে থাকার কথা। সেখানে পরীমনি সম্মতি জানিয়ে তাকে আবার জিজ্ঞাসা করেন, ২৪ অক্টোবর কি জানাতে। তখন সেখানে জাজ সত্ত্বাধিকারী বলেন ‘তোর বার্থডে (জন্মদিন)’। তখনি আব্দুল আজিজকে উদ্দেশ্য করে পরীমনি কয়েকটি স্টিকার পাঠান। এরপর আব্দুল আজিজ পরীমনিকে প্রশ্ন করে লিখেন, ‘আমার সাথে করবি বার্থডে… তোর বার্থডে গিফট কি নিবি বল’। এ কথা বলবার পর পরীমনি লিখেন ‘কিপটা তুই, কেমনে সম্ভব!!!’

উত্তরে আব্দুল আজিজ লিখেন, ‘একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো, বন্ধু… বন্ধু আমার… তাহলে ২৩ (অক্টোবর) এ করি অথবা ২৫ (অক্টোবর) এ করি?’ পরীমনির তখন রিপ্লাই ছিল অবাক স্টিকারসহ ‘আল্লাহ’।

স্ক্রিনশটগুলোর ক্যাপশনে পরীমনি লিখেন, ‘ডিয়ার সুপার কিপটা বন্ধু আমার আবদুল আজিজ। সাক্ষী রইলো এ জাতি।’

আব্দুল আজিজ আবার লিখেছেন ‘কবে করবো বল? অনেক স্পেশাল বার্থডে করবো এবার আমি তোর জন্য…’ এরপরই পরীমনি লিখেন, ‘আমি কিন্তু স্ক্রিনশট নিলাম বুঝিস, দরকার হলে সাক্ষীও রাখুম দাড়া। তখন আব্দুল আজিজ লিখেন, ‘ঐ আমাকে কনফার্ম কর… তুই আমাকে কনফার্ম করলে আমাকে এ্যরেঞ্জ করতে হবে। এ্যরেঞ্জ করতে ৭ দিন লাগবে রে’। তখন পরীমনি লিখেন ‘কনফার্ম একদম ২৫ (অক্টোবর) খোদার কসম’।

উত্তরে আব্দুল আজিজ লিখেন ‘ওকে ২৫ (অক্টোবর) এ লক, থাক কসম করতে হবে না, আই ট্রাষ্ট ইউ (আমি তোমাকে বিশ্বাস করি)।

প্রসঙ্গত, চলতি মাসের ২৪ তারিখ লাস্যময়ী নায়িকা পরীমনির জন্মদিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর