,

লাশের পাশে পড়ে ছিল মালা, সিঁদুর ও সুতো!

news-image

এক আদিবাসী ব্যক্তির রক্তাক্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বুধবার (৩ অক্টোবর) সকাল এগারোটা নাগাদ ভারতের মানকর ক্যানেলপাড়ের মাঠের মধ্যে ওই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান বাসিন্দারা। জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাজু হাঁসদা। তাঁর বাড়ি বুদবুদ থানার দেবশালা গ্রামে।

মানকর ক্যানেলপাড়ের কুচিডাঙ্গা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি ছিল। পুলিশের অনুমান, মৃত ব্যক্তি তন্ত্রসাধনা করতেন। তাঁর দেহের পাশে রুদ্রাক্ষের মালা, সিঁদুর, সুতো-সহ বেশ কিছু জিনিস পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা তন্ত্র সাধনা সংক্রান্ত কোনও ঝামেলার জেরেই খুন হয়েছেন এই ব্যক্তি।

রাজু হাঁসদা দু’টি বিয়ে করেছিলেন। একটি মানকর কুচিডাঙ্গা গ্রামে এবং অন্যটি আউসগ্রামের নতুনডাঙ্গায়। মৃত্যুর সঙ্গে দুই বিয়ের কোনও সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে, প্রাথমিক তদন্ত শেষে পুলিশ দাবি করছে, শত্রুতার জেরেই খুন হয়েছেন তান্ত্রিক। এ ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর