,

‘অবশ্যই আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি’

news-image

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবে কি খেলবেন না দেশটির সেরা তারকা লিওনেল মেসি- তা নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। কারণ, রাশিয়া বিশ্বকাপের পর আপাতত এক বছরের জন্য জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার মহাতারকা। এরপর থেকেই নানা জ্বল্পনা-কল্পনা, মেসি কি কৌশলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন? নাকি সত্যি সত্যি বিরতি নিয়েছেন।

একের পর এক আলোচনা আর সমালোচনার জন্ম দিচ্ছে মেসির এই ঘোষণা। আর্জেন্টিনা দলের বর্তমান কোচ লিওনেল স্কোলানি আবার দলের ১০ নম্বর জার্সিটা তুলে রেখেছেন। ওটা মেসির। তিনি অবসরের ঘোষণা না দেয়া পর্যন্ত জার্সিটা আর কাউকে দিতে রাজি নন তিনি। তার বিশ্বাস, মেসি ফিরবেনই এবং ১০ নম্বর জার্সিটা আবার পরে নেবেন।

আবার দু’দিন আগে আর্জেন্টাইন কিংবদন্তি, ফুটবল সম্রাট দিয়েগো ম্যারাডোনা মেসির প্রতি পরামর্শ দিয়েছেন, তিনি যেন আর আর্জেন্টিনা জাতীয় দলে না ফেরেন। এই যখন পরিস্থিতি, তখন মেসির কোচ (বার্সা কোচ) আর্নেস্তো ভালভারদে আত্মবিশ্বাসী, ‘মেসি আবার জাতীয় দলের হয়ে খেলবেনই।’

ইরাকে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটিও মিস করতে যাচ্ছেন মেসি। বার্সা কোচ ভালভারদে আর্জেন্টিনার ফক্স স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি দেখি যে, মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে যাচ্ছেন না, তাহলে বার্সায়ও তাকে অনেক বেশি বিশ্রাম দেয়া হবে। তবে আমরা জানি, মেসি চান জাতীয় দলের হয়ে খেলতে এবং তিনি অবশ্যই খেলতে যাবেন। বার্সার জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে, মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে গেলে সে নিজেও খুশি থাকে এবং দলের জন্য ভালো হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর