সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘটনা ৩ বছর আগের; লিটন দাসকে নিয়ে ফেসবুকে তোলপাড়

news-image

লিটন দাসের ক্যারিয়ারের এখন দারুণ সময় কাটছে। স্ট্রাগল করতে করতে এশিয়া কাপের ফাইনালে হাঁকিয়ে ফেললেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তারপর স্টাম্পড হয়ে আউট হওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। দারুণ ব্যাটিং আর বিতর্কিত এই আউটে বিশ্বজুড়ে আলোচিত নাম লিটন দাস। এই মুহূর্তে হুট করেই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে লিটনকে ঘিরে ঘটা ৩ বছর আগের এক ঘটনা।
বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের সিংহভাগ বাছবিচার না করেই যে কোনো সংবাদে বিশ্বাস করেন। ঘটনা হলো, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে হিন্দুদের দেবী দূর্গার ছবি সম্বলিত স্ট্যাটাস দিয়ে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য লিটন কুমার দাস।

‘একজন অসহায় মুসাফির’ নামে আইডি থেকে মন্তব্যে বলা হয়: ‘ইসলামে মূর্তিপূজা হারাম। যেহেতু আপনি বাংলাদেশে থাকেন এবং এদেশের অধিকাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী। অতএব আপনি এ ফটোটা (দেবী দুর্গার মূর্তি) রিমুভ করুন। ‘

চলতি মাসের মাঝামাঝি সময়েই অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।

তার আগেই এই ঘটনাটির স্ক্রিনশট হুট করেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেক মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। মুসলিমরাও দূর্গাপূজার ছবি পোস্ট করে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন।
কিন্তু আসলে ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের অক্টোবরে। ওই সময় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন লিটন। তারপর সাম্প্রদায়িক আক্রমণের কারণে তিনি সেই পোস্ট রিমুভ করতে বাধ্য হন। এই ঘটনা নিয়ে সম্প্রতি কিছু অনলাইন পোর্টালও যাচাই না করে নিউজ করেছে। ঘটনাটি মিথ্যা নয়; তবে সেটা ৩ বছর আগের। সেই সময় লিটন অতবড় তারকা না হলেও অনেক মিডিয়া গুরুত্বের সঙ্গে নিউজ করেছিল।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট