,

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

news-image

ভালো-মন্দ মিলিয়েই কাটছে ব্রাজিল সুপারস্টার নেইমারের চলতি মৌসুম। কখনও গোল পাচ্ছেন, আবার কখনও পাচ্ছেন না। যেমনচ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে তার দল। নেইমারও ছন্দে ছিলেন না। তবে ব্রাজিলের মহাতারকা বলছেন, পিএসজির সেরা ছন্দে আসা এখনও বাকি। শিগগিরিই আসল খেলা দেখিয়ে দেবেন তিনি।

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পরেই ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে পিএসজি। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদিও পিএসজির কোচ থোমাস তুহেল তার দলের এক নম্বর তারকাকে নিয়ে বলছেন, ‘নেইমার হয়তো ১০০ শতাংশ ফিট নেই এখন। তবে তার কাছাকাছি জায়গায় রয়েছে।’

কোচের কথা মানছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমি শতভাগ ফিট নই। দলের কেউই শতভাগ ফিট অবস্থায় নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনও খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি-মার্চে দিকে। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন আমি শারীরিরভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।’

গত বছর মার্চে তার মারাত্মক চোট পাওয়ারও প্রসঙ্গও ওঠে সাংবাদিক সম্মেলনে। যে চোটে ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে নামলেও তার দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, ‘আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যে ভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সে সব এখন অতীত।’

ব্রাজিল তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখন মাঠের খেলায় তার প্রকৃত রূপ দেখার জন্যই অপেক্ষায় আছে লাখো লাখো ভক্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর