,

৫ কিশোরকে ডেকে নিয়ে ন্যাড়া করে দিলেন প্রধান শিক্ষক!

news-image

ঠাকুরগাঁওয়ে এক প্রধান শিক্ষক অন্য স্কুলের পাঁচ ছাত্রকে ডেকে এনে মারধর করে তাদের ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আখানগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার এমন কাণ্ড ঘটিয়েছে।

পাঁচ ছাত্ররা হলো- আখানগর ইউনিয়নের ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রুবেল রানা, মো. সবুজ, সারোয়ার, আসিফ ও আশরাফুল।

এ বিষয়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তার শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম ও অষ্টম শ্রেণির পাঁচ ছাত্রীকে ওই ছাত্ররা উত্ত্যক্ত করেছে। অভিভাবকদের অভিযোগে তাদের শাসন করা হয়েছে।

তবে ওই পাঁচ ছাত্রের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার তাদের বিনা অপরাধে শাস্তি দেন। তারা বলে, শনিবার সকালে তারা প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে পার্শ্ববর্তী রুহিয়া পশ্চিম ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন (১৫)। ওই পাঁচ ছাত্র এর প্রতিবাদ করলে লিটন সেখান থেকে চলে যায়।

পাঁচ শিক্ষার্থীর অভিযোগ, রোববার দুপুর ২টার দিকে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার তার বিদ্যালয়ে ওই পাঁচ ছাত্রদের ডেকে নেন। ছাত্রীকে উত্ত্যক্ত করার দায় চাপানো হয় তাদের ওপর। পাঁচ ছাত্র নিজেদের নিরপরাধ দাবি করলেও প্রধান শিক্ষক তাদের মারধর করেন। এরপর স্থানীয় এক নাপিতকে বিদ্যালয়ে ডেকে আনেন। জব্বারের নির্দেশে স্থানীয় লোকজনের সামনে ওই নাপিত একে একে পাঁচজনকে ন্যাড়া করে দেন।

ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ে এমএলএসএস মো. ফিরোজ বলেন, সালিশ-বৈঠকে পাঁচ ছাত্রকে মারধর করার পর ন্যাড়া করে দেয়া হয়। ছাত্ররা অনেক কান্নাকাটি করেছে।

এ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার জানান, তাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে ওই পাঁচ ছাত্ররা উত্ত্যক্ত করছিল।

ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারেকসহ পাঁচ শিক্ষার্থীর অভিভাবকরা এ ঘটনার বিচার দাবি করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক জব্বারের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কথা বলতে পারব না।

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর