,

ওসমানীতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

news-image

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ (ইমার্জেন্সি ল্যান্ডিং) করেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।

ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়ায় বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে এ সময় ফ্লাইটে থাকা ৬৫ যাত্রী কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে বিমান থেকে নামেন।

জানা যায়, ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১ ফ্লাইট ৬৫ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দিলে বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। ওই সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। দু’দফা চেষ্টার পরে বিমানটি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অবতরণ করে।

ল্যান্ডিং চাকায় সমস্যা বুঝতে পেরে পাইলট কন্ট্রোল টাওয়ারকে অবগত করলে বিমানবন্দর কর্তৃপক্ষ ফায়ার ব্রিগেডের গাড়ি, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখে।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী স্টেশন ম্যানেজার ওমর হায়াত বলেন, চাকায় সামান্য সমস্যা হয়েছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফ্লাইট অবতরণ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর