,

ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কি? জেনে নিন ইসলাম কি বলে

news-image

একজন মুমিনের জন্য ইসলামের প্রত্যেকটি বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি। ইসলামের প্রতিটি হুকুমাত নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক সব বিষয় মানা জরুরি।

মানুষের জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে। যা থেকে মুক্তির জন্য ওষুধ খেতে হয়। সাধারণত আমরা খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে থাকি। এছাড়া সব ভালো কাজের সময় বললে তো আল্লাহ বরকত বাড়িয়ে দেন। এখন ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে কিনা বা না বললে কোন গুণা হবে কিনা। এ বিষয়ে হয়তো অনেকের জানা নাও থাকতে পারে।

এমনি একটি প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম। একটি বেসরকারি টিভিতে এমন এক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

প্রশ্নটি হচ্ছে, অনেকেই বলে থাকেন যে ওষুধ খাওয়ার সময় নাকি বিসমিল্লাহ বলা যাবে না। এমনিতে সব ভালো কাজের সময় বললে তো আল্লাহ বরকত বাড়িয়ে দেন; কিন্তু ওষুধ খাওয়ার সময় নাকি বলা যায় না, এটি কি সহি?
উত্তরে তিনি বলেন, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে না, এ ধরনের কোন দলিল নেই। সব কাজ শুরুর আগেই বিসমিল্লাহ বলে শুরু করা যায়।

অনেক ক্ষেত্রে দেখা যায়, ওষুধ সেবনের সময় ‘আল্লাহু শাফি’ (আল্লাহ শেফাদানকারী) অনেকে বলে থাকেন। এমন না যে ওষুধ সেবনের সময় এটি বলতেই হয়। বিসমিল্লাহ বলে সেবন করলেও কোন অসুবিধা হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর