,

রণবীরকে ভিডিও কল দিয়ে ভাইরাল আলিয়া ভাট!

news-image

বিনোদন ডেস্ক : দীপিকা-ক্যাটরিনার পর এবার আলিয়া ভাটের সঙ্গে নাম জড়িয়েছে রণবীর কাপুরের। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সেট থেকে শুরু হয়েছে এই গুঞ্জন। আর প্রেমে এখন ভিডিও কল কমন বিষয়। কিন্তু তা হলে পরিবেশ-পরিস্থিতি তো আছে! কিন্তু তা না দেখে, কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে এসে রনবীরকে ভিডিও কল করলেন অভিনেত্রী। তাতেই ভাইরাল হয়ে গেলেন আলিয়া ভাট। যদিও ভালবাসার কথা নয়। দেশ থেকে দূরে রয়েছে আদরের নাতি। তাই ফোনের মাধ্যমেই ঠাকুমার শেষকৃত্য প্রেমিককে দেখালেন তিনি।

আসলে দিন দুই আগে, ঋষি কাপুর ট্যুইট করে জানিয়েছিলেন চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন তিনি। তিনি লিখেছেন, কাজ থেকে কিছু দিনের ছুটি নিয়ে আমি আমেরিকায় যাচ্ছি। হলি ডে নয়। চিকিৎসার জন্য। তবে তেমন কোনো চিন্তার বিষয় নয়। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই যাত্রায় তার সঙ্গে গেছেন ছেলে রণবীর ও স্ত্রী নীতু কাপুরও। তাই কৃষ্ণা রাজ কাপুরের শেষ সময়ে থাকতে পারেননি ঋষি ও তার পরিবার।

সোমবার ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর (৮৭)। কৃষ্ণার এই শেষকৃত্যে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। কর্ণ জোহরের সঙ্গে রাজ কাপুরের চেম্বুরের বাংলোতে মঙ্গলবার উপস্থিত ছিলেন আলিয়া। পরে ভিডিও কলের মাধ্যমে রণবীরকে তিনি নাকি ঠাকুমা কৃষ্ণার শেষকৃত্য দেখিয়েছেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর