,

মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য ইহুদিদের দায়ী করলেন মাহাথির

news-image

অনলাইন ডেস্ক: ইসরাইল রাষ্ট্র সৃষ্টির সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের সমস্যার শুরু হয়েছে মন্তব্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিরা বক্রনাসিক। মধ্যপ্রাচ্যের সব সমস্যার জন্যই তারা দায়ী। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে এবং ইসরাইলকে থামালেই বৈশ্বিক সন্ত্রাস শেষ হয়ে যাবে। ১৯৪৮ সালে ফিলিস্তিনের জমি দখল করে ইসরাইল রাষ্ট্র গড়ে তোলার পর থেকেই ফিলিস্তিনিদের নিজভূমি থেকে উচ্ছেদ এবং হত্যার শিকার হতে হচ্ছে।

৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেন, ইসরাইল রাষ্ট্র সৃষ্টির সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের সমস্যার শুরু হয়েছে। এটিই সত্যি কথা, যা আমি বলতে চাইনি।

ইহুদিদের বিশেষ আখ্যায়িত করে বিবিসির হার্ডটকে দেয়া সাক্ষাৎকারে হলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যার যে পরিসংখ্যানের কথা বলা হয়, সেটিকে চ্যালেঞ্জ করেন মুসলিম বিশ্বের এ জনপ্রিয় নেতা। বিশ্বের সবচেয়ে বয়স্ক এ সরকারপ্রধান বলেন, সংখ্যাটা হবে ৪০ লাখ।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে মাহাথির মোহাম্মদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে পুরস্কৃত করছে বিশ্ব।

ফিলিস্তিনি নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরাইল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর