,

দিবালার হ্যাটট্রিকে সহজ জয় জুভেন্টাসের

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে জুভেন্টাস। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দিবালার দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিতে রোনালদোর অভাবটা বুঝতেই পারলো না জুভেন্টাস। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

প্রথম ম্যাচে ভালেন্সিয়ার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ইতালিয়ান চ্যা্ম্পিয়নরা। যদিও ভ্যালেন্সিয়ার বিপক্ষে লালকার্ড দেখায় এ ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় সেরি আয় টানা সাতবারের চ্যাম্পিয়নরা। পরে দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে হ্যাটট্রিক পূরণ হয় দিবালার।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। অন্য ম্যাচে ভালেন্সিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেনের ক্লাব ভালেন্সিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর