,

ভাত খেলেও বাড়বে না মেদ, কী সেই ভাত রান্নার বিশেষ পদ্ধতি!

news-image

অনলাইন ডেস্ক : ভাত আর বাঙালির মধ্যে দীর্ঘদিনের এক অন্তরিক সম্পর্ক রয়েছে। মেদ যতই বাড়ুক, এক বেলা ভাত না খেলে হয় না। তবে আর চিন্তা নেই। কেননা, শ্রীলঙ্কার একদল গবেষক এমন এক রান্নার পদ্ধতি বের করেছেন যাতে ভাতের ক্যালোরি ৫০ শতাংশ কমিয়ে নেওয়া যায়।

গবেষকরা জানাচ্ছেন, সব স্টার্চ এক রকম নয়। সরল স্টার্চ হজম হতে সময় কম লাগে আর জটিল স্টার্চ হজম হতে বেশি সময় লাগে। শরীরে যদি বেশি পরিমাণ গ্লাইকোজেন জমা হয় তা হলে মেদ কমানোর জন্য বেশি এনার্জির প্রয়োজন হয়। তাই চাল ফোটানোর আগে পানিতে নারকেল তেল দিলে স্টার্চ সহজে হজম করতে সাহায্য করে।

আসুন পদ্ধতি জেনে নেওয়া যাক-

প্রথমে পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে চাল দেওয়ার আগে পানির মধ্যে নারকেল তেল দিন। আধ কাপ চালের ভাত করতে হলে এক চা-চামচ নারকেল তেল মেশাবেন। চালের পরিমাণ বাড়লে, সেই অনুপাতে নারকেল তেলের পরিমাণও বাড়িয়ে নেবেন।

ভাত হয়ে গেলে তা ঠান্ডা করে খাওয়ার আগে অন্তত ১২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। খাওয়ার আগে পরিমাণ মতো গরম করে নিন। ভাত খেলেও বাড়বে না মেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর