,

আসবাব ব্যবসার আড়ালে মাদক কারবার

news-image

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ সাকির হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

আটক সাকির উপজেলার উত্তর ত্রিশ গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের এক ক্ষমতাধর নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তার দোকানে কাঠের আসবাবপত্রের আড়ালে মদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন সাকির হোসেন। দোকানের সামনে কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো থাকলেও ভেতরে ছিল মাদকের গোডাউন।

সূত্র আরো জানায়, সাকিরের দোকানে মাদকের বড় চালান আসে ভারতের কসবা সীমান্ত দিয়ে। মাদকের চালান আসার এক দিনের মধ্যেই দেবীদ্বার, হোমনা ও নবীনগর উপজেলার খুচরা বিক্রেতারা এসে নিয়ে যান মাদক। গত সোমবার (১ অক্টোবর) রাতে পিকআপ ভ্যানে চালান আসে সর্বশেষ।

মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১১টায় মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ বাজারের শ্রী শ্রী দাদার সমাধি মন্দিরের দক্ষিণ পাশে অবস্থিত সাকির হোসেনের কাঠের আসবাবপত্রের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৬২০ ক্যান রয়েল টাইগার বিয়ার ও ৯ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আজ বুধবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর