,

বিশ্বের ২৫ দেশে জরিপ: পুতিন ও শি জিনপিংয়ের চেয়ে ট্রাম্পের ওপর আস্থা কম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থা কমেছে। তার চেয়ে বরং মানুষ বেশি আস্থা রাখতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি। সবচেয়ে বেশি আস্থাবান নেতা জার্মানের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বিশ্বের ২৫টি দেশে জরিপ চালিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক দলনিরপেক্ষ থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার। খবর সিএনএনের

জরিপে দেখা গেছে, ২৫টি দেশের ২৭ ভাগ নাগরিক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আস্থা রাখার ব্যাপারে মত দিয়েছেন। তারা মনে করছেন, বিশ্বের বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কাজটিই করছেন। সবচেয়ে বেশি আস্থা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি। ৫২ ভাগ মানুষ তার ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি ৩৪ ভাগ এবং প্রেসিডেন্ট পুতিনের ওপর ৩০ ভাগ মানুষের আস্থা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের চেয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখন কমেছে। পিউ রিসার্স সেন্টারের বিশ্লেষকরা জরিপে অংশগ্রহণকারীদের বরাত দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় অন্যান্য দেশের কথা ভাবে না। অন্যান্য দেশের নাগরিকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো বিশ্বের সমস্যার সমাধান করছে না। দেশটি আগে সংখ্যালঘুদের প্রতি বেশি সমর্থন দিলেও এখন আর দেয় না। জার্মানিতে ১০ ভাগ, ফ্রান্সে ৯, স্পেনে ৭, মেক্সিকোতে ৬ এবং কানাডায় ২৫ ভাগ মানুষ ট্রাম্পের প্রতি আস্থা রাখার কথা জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি আস্থা রেখেছেন ইসরাইলিরা। দেশটির ৬৯ ভাগ নাগরিক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখছেন বলে জানিয়েছেন। গত ২০ মে থেকে ১২ আগস্ট পর্যন্ত ২৬ হাজার ১১২ জনের ওপর জরিপ চালানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর