,

ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪৭

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার উপকূলীয় পালু শহরে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ধসে পড়া ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছ-এ পর্যন্ত ১৩৪৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়বে। খবর আল জাজিরার।

গত শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৬.৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় পালু শহরটিতে সুনামিও আঘাত হানে।

এ ঘটনায় পূর্বে ৮৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। তখনই জানানো হয়, অনেকে নিখোঁজ ও অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাই মৃতের সংখ্যা যে বাড়বে এটা আগেই ধারণা করা হচ্ছিল। এ অবস্থায় বুধবার সেই সংখ্যা ১৩৪৭ ছাড়িয়ে যাওয়ার কথা জানানো হলো। একইসঙ্গে দুর্যোগপূর্ণ এলাকায় খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সকল মৃত্যুর ঘটনা ঘটেছে সুলাওয়েসি দ্বীপের রাজধানী পালুতে। পুরো শহর ভরে গেছে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ দিয়ে। উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর