,

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। বুধবার সকালে হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ও স্বজনদের মথ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে ২৫০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। অনেক রোগীকে দেখা যায়- হাতে স্যালাইন দেয়া অবস্থায় স্ট্রেচারে করে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি। হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে ধোয়া বের হতে দেখা গেছে।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে বেশ কয়েকটি ভবন রয়েছে। এটি কলকাতার অন্যতম পুরাতন একটি হাসপাতাল। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর