,

টিজারে মুগ্ধ করলেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : ‘মণিকর্ণিকা’ সিনেমায় রানি লক্ষ্মীবাই চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

মঙ্গলবার (০২ অক্টোবর) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে ইউটিউবে। এতে ঝাঁসির রানি লক্ষ্মীবাই রূপে সকলকে চমকে দিয়েছেন কঙ্গনা।

টিজারের শুরুতেই অমিতাভ বচ্চন ঝাঁসির রানিকে পরিচয় করিয়ে দেন। এরপর বলিউড ‘কুইন’ তলোয়ারের দিয়ে ব্রিটিশ পতাকা দ্বিখণ্ডিত করে দেন। যুদ্ধের ময়দানে একে একে শত্রুপক্ষকে ঘায়েল করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, রাজকুমারী থেকে রানি, তারপর মা এবং যোদ্ধা, বীরাঙ্গনা রানির বেশেও ধরা দিয়েছেন তিনি। প্রতিটি ঝলকে দর্শকদের মুগ্ধ করেছেন কঙ্গনা।

সিনেমাটিতে কঙ্গনা ছাড়াও আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, জিশান আয়ুব ও বিশেষ একটি চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।

আগামী বছর ২৫ জানুয়ারি ‘মণিকর্ণিকা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর