,

সাকিবের চোটে টেস্ট অধিনায়ক হচ্ছেন রিয়াদ!

news-image

স্পোর্টস ডেস্ক : আঙুলের চোটে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফরেও বাংলাদেশ দলের সাথে থাকতে পারবেন না টাইগার টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাই সাকিবের বদলে ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে অন্য সবার থেকে এগিয়ে আছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ঘুরেফিরে নাম শোনা যাচ্ছে মুশফিকের।

নিদাহাস ট্রফিতে ফাইনালের আগের চারটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ। টি-টোয়েন্টি ফরম্যাটের ঐ তিন জাতির সিরিজে তার নেতৃত্বগুণের কারণে অধিনায়কত্বের ক্ষেত্রে সাকিবের অভাব খুব একটা বোধ করতে হয়নি দলকে। এছাড়া রিয়াদের অভিজ্ঞতা আছে টেস্ট নেতৃত্বেও। তাইতো সাকিবের পর বিসিবির প্রথম পছন্দ রিয়াদ।

এছাড়া রিয়াদের পর বিসিবির পছন্দ আছে মুশফিককে নিয়েও। তিন ফরম্যাটেই দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তাই অনেকেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দেখতে চাচ্ছেন তাকেও। শেষপর্যন্ত রিয়াদ নাকি মুশফিক থাকবেন অধিনায়কের ভূমিকায়, সেটির উত্তর এখন সময়ের হাতে।

বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ দলের একসময়ের খ্যাতনামা অধিনায়ক আকরাম খানের মতে, বিবেচনায় থাকা খেলোয়াড়রা অভিজ্ঞ হওয়ার অধিনায়কত্ব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তাদের। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে আকরাম বলেন, ‘যেহেতু সবাই এক্সপিরিয়েন্স খেলোয়াড়, তাই এটা নিয়ে বড় কোনো সমস্যা হবে না। সবাই অধিনায়কত্ব করে আসছে। রিয়াদ অনেক জায়গায় করেছে এবং করছে, মুশফিকও আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর