,

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ফোন করে শোক জানালেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফোন করেন প্রধানমন্ত্রী। এসময় তাদের মধ্যে ১০ মিনিট কথোপকথন হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়ায় প্রাণ ও সম্পদহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান এবং এই ঘটনায় আহত লোকদের সুস্থতা কামনা করেন।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া একা নয়, বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’

সম্ভব সব ধরনের সহায়তা নিয়ে ইন্দোনেশিয়ার পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে শেখ হাসিনা পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে তার দেশের কি প্রয়োজন তা প্রধানমন্ত্রীকে জানানোর জন্য জোকো উইদোদোকে অনুরোধ করেন।

শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। পরে আবারও তা ফিরিয়ে নেয়া হয়। সতর্কতা প্রত্যাহারের পরই উপকূলীয় শহর পালুতে একইদিন সুনামি আঘাত হানে। এতে এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর