,

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন রিয়াজ

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশের চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা রিয়াজ ও ফেরদৌস।

গত ২২ সেপ্টেম্বর তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

এই তারকা নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশনেত্রী শেখ হাসিনা– ৭৩ তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে আপনার সফরসঙ্গী হিসাবে যোগ দিতে পেরে শিল্পীদের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা।

রিয়াজ আরও লিখেছেন, আপনার ভালোবাসার যাদুর কাঠির স্পর্শে যেন সোনার মানুষ হতে পারি, এই আশাবাদ এবং আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বলব- যতদিন আপনার হাতে দেশ। পথ হারাবে না বাংলাদেশ।

জানা গেছে, প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য সফরগুলোতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় এবারের সফরে অন্যদের সঙ্গে চলচ্চিত্রের দুই চিত্রনায়ককে যুক্ত করা হয়েছে।

চিত্রনায়ক রিয়াজ এখন অভিনয় নিয়েই ব্যস্ত আছেন। কিছুদিন আগেই নায়িকা পপির সঙ্গে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন। প্রায় ১০ বছর পর রিয়াজ-পপি একসঙ্গে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর