,

সদ্যজাত সন্তানকে প্লাস্টিকে ভরে কুরিয়ার করলেন মা! কিন্তু কেন?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবাক হওয়ার মতো বহু ঘটনাই মাঝেমধ্যেই সামনে আসে। তবে চিনের ফিঝোউ প্রদেশের এই ঘটনা যেন সব কিছুকে ছাপিয়ে যায়। নিজের সদ্যজাত কন্যাসন্তানকে প্লাস্টিকে ভরে কুরিয়ার করলেন মা! কিন্তু কেন?

ওই সন্তানের অপরাধ, সে অবাঞ্চিত। গর্ভাবস্থায় তাকে নষ্ট করা যায়নি বলেই জন্মানোর পরে চরম পদক্ষেপ নিল মা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বছর ২৪ এর এক তরুণী একটি প্যাকেটে নবজাতককে ভরে চিলড্রেন্স ওয়েলফেয়ার ইনস্টিটিউশন নামে এক শিশুকল্যাণ সংস্থার উদ্দেশে কুরিয়ার করে। যে কুরিয়ার কর্মী ওই সংস্থায় যাচ্ছিলেন, তার হাতেই প্যাকেটটি ধরিয়ে দেয় সে। পথে যেতে যেতেই ওই কর্মী একটি শিশুর কান্না শুনতে পান। প্রথমটা ঠিক ঠাওর করতে পারেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন, কান্নার আওয়াজ ভেসে আসছে তাঁর হাতে থাকা পার্সেল থেকেই।

জানা গিয়েছে, শিশুটির বয়স মাত্র কয়েকদিন। তাকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন ডাক্তাররা। এদিকে ওই কুরিয়ার কর্মী পুরো ঘটনাটি পুলিশের কাছে জানান। পুলিশ বিষয়টির তদন্ত করে দেখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর