,

গুজবে কান না দিয়ে পূজায় নিশ্চিন্তে উৎসব করুন: ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : পূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সুদৃঢ়, কঠোর, নিশ্ছিদ্র এবং সমন্বিত নিরাপত্তাব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে উৎসব পালন করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আজ মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা-সংক্রান্ত সমন্বয় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, এবার ঢাকা মহানগরীর ২৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা শুরুর আগে মণ্ডপগুলোতে সুইপিং করবে র‌্যাব-পুলিশের ডগ স্কোয়াড। বাহিনীকে সাধারণত বোমা এবং মাদক শনাক্তে কাজে লাগানো হয়। এছাড়াও এবার নিরাপত্তার স্বার্থে মন্দিরের পাশে কোনো হকার কিংবা মেলা বসতে দেয়া হচ্ছে না।

পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পূজামণ্ডপের গুরুত্বানুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াসহ যে কোনো গুজবের বিরুদ্ধে সচেতন থাকুন। কেউ মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপকেন্দ্রিক কোনো হকার ও ভ্রাম্যমাণ দোকান বসতে দেয়া হবে না। নিরাপত্তার স্বার্থে বিশেষ করে কোনো ধরনের মেলা বসতে দেয়া হবে না। ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে মোতায়েন থাকবে পুলিশের বিশেষ টিম। সাদা পোশাকে ও ইউনিফর্মে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। পূজামণ্ডপে প্রবেশের পূর্বে অবশ্যই মেটাল ডিটেকটর, আর্চওয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করে প্রবেশ করানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর