,

অল্পের জন্য বেঁচে গেলেন এমপি মজিদ খান

news-image

হবিগঞ্জে পিকআপ চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।

মঙ্গলবার সকালে শহরের টাউনহল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ আহমেদ (৬৫) উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান প্রতিদিন ফজরের নামাজ শেষে হাটতে বের হন। মঙ্গলবারও নিয়মিতভাবে ৪-৫ ব্যক্তির সঙ্গে হাটতে বের হন তিনি। সকালে তারা টাউনহল রোডের বলাকা ডেকোরেটার্সের কাছে পৌঁছলে হবিগঞ্জমুখী একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে এসে ঠিকাদার মাসুদ আহমেদের ওপর তুলে দেয়।

এ সময় এমপি আব্দুল মজিদ খান দৌড়ে সড়ক থেকে নেমে গিয়ে নিজের প্রাণ বাঁচান। তবে বড় ধরনের আঘাত পাননি তিনি। সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান এমপি আব্দুল মজিদ।

পাশাপাশি গুরুতর আহত ঠিকাদার মাসুদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কথা বলেন চিকিৎসকরা। পরে ঢাকায় আনার পথে তিনি মারা যান।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এমপির বাসায় দলীয় নেতাকর্মীরা ভিড় জমান। তাদের দাবি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপি মজিদ খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে, ঘটনার পরপরই হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ নিহত ঠিকাদার মাসুদ আহমেদের বাসায় যান। তিনি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর জন্য স্বজনদের অনুরোধ করেন। কিন্তু নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাওয়ায় কোনো হস্তক্ষেপ করেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বলেন, ঘটনার তিন ঘণ্টা পর সংবাদ পেয়েছি। এমপি সুস্থ আছেন। এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত পিকআপ চাললকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর