,

তাহিরার ব্রেস্ট ক্যান্সার, লড়ছেন আয়ুষ্মানও

news-image

অবশেষে স্ত্রী তাহিরার ব্রেস্ট ক্যান্সার নিয়ে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা। জানালেন, কিভাবে এমন কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেন তিনি ও তাঁর পরিবার। দুই সপ্তাহ আগে তাহিরা কাশ্যপের ক্যান্সার ধরা পড়েছে।

আয়ুষ্মান জানিয়েছেন, তাঁর জন্মদিনেই প্রথম জানতে পারা যায় ক্যান্সারের কথা। এবং তাঁরা ঠিক করেছেন এই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়ে লড়াই করবেন।

তিনি বলেছেন, আমার জন্মদিনেই প্রথম ওঁর চিকিৎসা শুরু হয়। এখানে দুটি পথ রয়েছে। এক মন খারাপ করে দুঃখ করা, অন্যটি হলো পজিটিভলি বিষয়টাকে সামলানো। ওঁর পরিস্থিতির কথা জানতে পেরে আমরা সে দিন রাতেই ‘মনমর্জিয়া’ দেখতে গিয়েছিলাম। আমরা নিজেদের বলেছিলাম, চিকিৎসা শুরু হয়েছে, আমরা তো বাড়ি বসে কাঁদতে পারি না। ভালো হয় চলো ফিল্ম দেখে আসি। এর পর আমরা ছবিটা দেখলাম। তার পর বাড়ি ফিরে অপারেশনের ডেট ফিক্স করালাম।

আয়ুষ্মান জানিয়েছেন, ওই ৭ দিন কিভাবে নিজেকে শান্ত রেখেছিলেন তিনি। একইসঙ্গে নিজেদের ‘লাকি’ মনে করেন অভিনেতা। কারণ অনেকটা আগেই ধরা পড়েছে স্ত্রীর মারণরোগ।

তাহিরা অবশ্য নিজে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন।

তিনি মহিলাদের এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে লিখেছেন, আমি ৩৫ বছর বয়সী। যদি কোনো ইঙ্গিত পান, তবে অবশ্যই পরীক্ষা করান।

আয়ুষ্মান খুরানা এখন ব্যস্ত তাঁর দুই আগামী ছবি নিয়ে। একটি ক্রাইম থ্রিলার ‘অন্ধাধুন’ ও কমেডি ছবি ‘বাধাই হো’।
সূত্র : পিংকভিলা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর