,

আগে থেকেই বিপিএলের দলে থাকছেন যারা

news-image

স্পোর্টস ডেস্ক: জাতীয় নির্বাচনের কারণে এবছর অনুষ্টিত হচ্ছে না বিপিএল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর। সেটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল।

৩০ সেপ্টেম্বর ছিল বিপিএলের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে চিটাগাং ভাইকিংস ছাড়া বাকি ছয়টি দলই তালিকা জমা দিয়েছে। এছাড়া আসন্ন আসরে অংশ নিতে ইচ্ছুক নয় ভাইকিংস।

চারজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চায়নি প্রায় প্রতিটি দলই। এমনকি অন্য দল ধরে রাখেনি- এমন খেলোয়াড়দেরও দলে পেতে তোড়জোড় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। আর সেক্ষেত্রে জাতীয় দলের খেলোয়াড়রাই রয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষগুলোর পছন্দের তালিকার শীর্ষে।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আগামী আসরের জন্য দলে ধরে রেখেছে অধিনায়ক ও শিরোপা জয়ের নায়ক মাশরাফি বিন মুর্তজাকে। শুধু মাশরাফিই নন, রংপুরে গত আসরে খেলেছেন এবং আগামী আসরেও খেলবেন এমন খেলোয়াড়দের মধ্যে আরও রয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।

ফাইনালে যে দলকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল রংপুর, সেই ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসানের পাশাপাশি ধরে রেখেছে কাইরন পোলার্ড, সুনীল নারাইন ও রভম্যান পাওয়েলকে।

গত আসরে ভালো দল গড়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে না পারা দল রাজশাহী কিংস দলের অন্যতম বড় অস্ত্র মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে। মুস্তাফিজের সাথে দলে আরও রয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও জাকির হাসান।

বিপিএলের চতুর্থ আসরের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রেখেছে অধিনায়ক তামিম ইকবালকে। তার সাথে আবারও অন্যতম জনপ্রিয় দলটির হয়ে মাঠ মাতাবেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন ও শোয়েব মালিক।

সিলেটের প্রতিনিধিত্বকারী দল সিলেট সিক্সার্স তাদের আইকন ক্রিকেটার সাব্বির রহমান ও অধিনায়ক নাসির হোসেনকে ধরে রেখেছে। পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরও আবারও গায়ে জড়াবেন সিলেটের জার্সি।

খুলনা টাইটান্সে আইকন ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ধরে রেখেছে কর্তৃপক্ষ। সেই সাথে জানা গেছে, রিটেইনড খেলোয়াড়দের তালিকায় রয়েছে নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্র্যাথওয়েটের নামও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর