,

সৌম্য-সাব্বিরের কপাল পুড়ল, মোস্তাফিজ-লিটন নতুন ‘আইকন’

news-image

মাঠের বাইরে উশৃঙ্খল আচরণের শাস্তি এবং মাঠে বাজে ফর্মের কারণে আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান রুম্মন। এবার বিপিএলেও কদর কমছে এ হার্ডহিটিং ব্যাটসম্যানের। এবার আর ‘আইকন’ ক্রিকেটার থাকছেন না সাব্বির। গতবার সিলেট সিক্সার্সের ‘আইকন’ থাকলেও এবার বিপিএলে সাত আইকনের বাইরে চলে গেছেন তিনি।

সাব্বির একা নন, এবার ‘আইকন’ থাকছেন না সৌম্য সরকারও। প্রসঙ্গত, আগেরবার চট্টগ্রাম ভাইকিংসের আইকন ছিলেন এ বাঁহাতি ওপেনার। সাব্বির-সৌম্যর কপাল পুড়লেও ভাগ্য খুলেছে ইনফর্ম লিটন কুমার দাস এবং আবার নিজেকে খুঁজে পাওয়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

বিপিএলের এবারের আসরে নতুন ‘আইকন’ হয়েছেন লিটন ও মোস্তাফিজ। এদিকে, প্রথমবারের মতো ‘আইকন’ হলেও পুরোনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে থাকা হচ্ছে না লিটন দাসের। নিয়ম অনুযায়ী, কোনো দলে দুজন ‘আইকন’ থাকার সুযোগ নেই। বলার অপেক্ষা রাখে না, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘আইকন’ তামিম ইকবাল। লিটনও গতবার ছিলেন কুমিল্লায়। তবে এবার যেহেতু ‘আইকন’ ক্যাটাগরিতে পড়ে গেছেন, তাই লিটনকে আর রাখতে পারছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

লিটনের পাশাপাশি ‘আইকন’ ক্রিকেটার হওয়ার পরও পুরোনো দল রাজশাহী কিংসে থাকতে পারছেন না মুশফিকুর রহীম। আগেরবার রাজশাহীর ‘আইকন’ ছিলেন তিনি। তার সাথে খেলা মোস্তাফিজ এবার নতুন করে ‘আইকন’ হওয়ায় রাজশাহী শিবিরেও দুই ‘আইকন’ রাখার সুযোগ থাকছে না।

বিপিএল গর্ভনিং কাউন্সিলের উচ্চ পর্যায়ের এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, রাজশাহী কিংস মুশফিকুর রহীমের বদলে ফর্ম ফিরে পাওয়া মোস্তাফিজকেই ‘আইকন’ হিসেবে বেছে নিয়েছে। তার মানে, মুশফিককেও এবার আর রাজশাহীর পক্ষে খেলতে দেখা যাবে না।

আগেই জানা, মাশরাফি বিন মর্তুজা রংপুর রাইডার্সের, সাকিব ঢাকা ডায়নামাইটসের ও মাহমুদউল্লাহ রিয়াদ খুলনা টাইটান্সের ‘আইকন’। সাথে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মোস্তাফিজ রাজশাহী কিংসের ‘আইকন’ থাকছেন। সেক্ষেত্রে মুশফিকুর রহীম এবং লিটন দাসকে হয় সিলেট সিক্সার্স, না হয় চট্টগ্রাম ভাইকিংসের ‘আইকন’ হতে হবে। তবে তাদের কাকে কোন দল বেছে নেবে, তা এখনও নিশ্চিত নয়।

বিপিএল গর্ভনিং কাউন্সিল আগেই জানিয়ে দিয়েছিল, আগেরবার খেলা দেশি ও বিদেশিদের মধ্য থেকে ‘আইকন’সহ মোট চার ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। ইতোমধ্যেই সে তালিকা জমা দেয়ার সময় শেষ হয়ে গেছে। বিপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও সাত দলের থেকে যাওয়া চারজন করে ২৮ ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। তবে বিভিন্ন ফ্রাঞ্চাইজি সূত্রে দলগুলোর ধরে রাখা চার ক্রিকেটারের নাম জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর