,

অবশেষে এইচটুও রেস্টুরেন্টের আমন্ত্রণ পেলেন সেই সুন্দরী

news-image

গেলো ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক জাঁকজমক আয়োজনে পর্দা নামলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ এর গ্র্যান্ড ফিনালের। এবারের আসরে মুকুট জয় করে নিলেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী।

তবে ঐশীকে ছাপিয়ে ভিন্ন কারণে আলোচনার শীর্ষে আসরের সেরা দশ প্রতিযোগীদের একজন সুমনা নাথ অনন্যা। তাকে বিচারক খালেদ হোসেন সুজন প্রশ্ন করেছিলেন ‘এইচটুও কি’। অনন্যা জানিয়েছিলেন, তিনি জানেন ‘এইচটুও’ নামে একটি রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে’।

এমন উত্তরে দর্শকমহল সহ সারাদেশের মানুষ এ বিষয়টিকে বেশ হাস্যকরভাবে নিয়েছে। ‘এইচটুও’ শব্দটিও সারাদেশে ভাইরাল হয়ে গেছে। যতো যাই হোক, এই ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ‘এইচটুও’ রেস্টুরেন্ট। বিনামূল্যে কোটি টাকার প্রচার হয়েছে তাদের।

তাই যাার হাত ধরে এলো এই প্রচার তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি রেস্টুরেন্ট কর্তৃৃপক্ষ। অনন্যাকে আমন্ত্রণ করেছিলেন তারা। আমন্ত্রণ পেয়ে গতকাল সন্ধ্যায় ‘এইচটুও’র ধানমন্ডি শাখাতে অংশ নেন অনন্যা। সেখানে তাকে সম্মানিত অতিথি হিসেবে আপ্যায়ন করা হয়।

এ বিষয়ে সুমনা নাথ অনন্যা  বলেন, ‘প্রত্যকেটা জিনিসেরই পজেটিভ ও নেগেটিভ দিক রয়েছে। আমার নার্ভাসনেসের সুযোগে একটা বিষয় নেগেটিভলি ভাইরাল হয়ে যায়। কিন্তু অনেকে এটাকে পজিটিভলিও নিয়েছেন। বিশেষ করে ‘এইচটুও’ রেস্টুরেন্ট এটিকে তাদের প্রমোশন বলেই ভেবেছেন। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।’

অনন্যা জানান, ধানমন্ডি ও বনানী শাখা থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডি শাখাতে যান অনন্যা। সেখানে তাকে পেয়ে সবাই সেল্ফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আজ কিংবা আগামীকাল ‘এইচটুও’ রেস্টুরেন্টের বনানী শাখাতেও যাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর