,

ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২

news-image

গাজীপুরে ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওই কারখানার কর্মচারী রহীম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫-২০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ওই কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর