,

সিয়েরা লিওনে সামরিক ট্রাক উল্টে নিহত ১৩

news-image

সোমবারের এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য তাদের ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিল। পথে খাড়া পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে গিয়ে পড়ে।

নিহতদের মধ্যে আট সৈন্য আছেন বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা।

“এটি অত্যন্ত শোচনীয় একটি ঘটনা। আমাদের একটি গাড়ি এমন আকস্মিকভাবে দুর্ঘটনায় কেন পড়ল এখন তা তদন্ত করে দেখছি আমরা,” টেলিফোনে বলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর