,

ছেলের প্রযোজনায় নায়ক বাবা, একটা দৃশ্যের মূল্য ৫৪ কোটি!

news-image

বিনোদন ডেস্ক।। ছবির দুনিয়ায় নতুন নতুন ঘটনা ঘটতেই থাকে। আর তা নিয়ে তৈরি হয় নতুন নতুন খবর। এবার যে খবরটি জানা গেছে, তা সত্যি অবাক করার মতো। ভারতের দক্ষিণের ছবির সুপারস্টার চিরঞ্জীবীর ছবি মানেই জোরদার অ্যাকশন। আবার তাঁকে নতুন এক অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে। ছবির নাম ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’। ছবির বাজেট এখন চর্চার বিষয়। আর চিরঞ্জীবীর এই ছবির বাজেট সত্যি অবাক করার মতো। ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার কথা আছে। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি হিট করানো জন্য রামচরণ জলের মতো অর্থ ব্যয় করছেন। ছবির বাজেট ২০০ কোটি রুপি। এ তো গেল পুরো বাজেটের কথা, এবার ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির একটা দৃশ্যের জন্য কত খরচ হয়েছে, জানতে চান? এই ছবির চার মিনিটের একটা দৃশ্যের জন্য ৫৪ কোটি রুপি খরচ হয়েছে। অত্যন্ত দামি এই দৃশ্য একটি যুদ্ধের।

জানা গেছে, ছবির ক্লাইমেক্সে দৃশ্যটি দেখানো হবে। দৃশ্যটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তাই খরচ গিয়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি রুপিতে। চিরঞ্জীবীর এই ছবির শুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়াতে গেছে। ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির জন্য হাজার হাজার কস্টিউম নিয়ে যাওয়া হয়েছে। এই ছবির জন্য স্থানীয় ৬০০ জন শিল্পীকে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর