,

কলকাতা ও কক্সবাজার কিস্তিতে ভ্রমণের সুযোগ নভোএয়ারে

news-image

ডেস্ক রিপোর্ট।। সহজ শর্তে মাসিক কিস্তিতে কক্সবাজার ও কলকাতা ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশের স্বনামধন্য বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। মাত্র ১ হাজার ৭৭৭ টাকায় কক্সবাজার ও ২ হাজার ৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কলকাতা ভ্রমণের সুযোগ করে দিবে নভোএয়ার। সোমবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে নভোএয়ার।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই টাকার মধ্যে দুই রুটে শুধু আকাশপথে ভ্রমণ নয়, দুই রাত তিন দিন পাঁচতারকা হোটেলে থাকা, বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার জন্য গাড়ি, হোটেলে নাশতাসহ অন্যান্য সুবিধাও থাকবে। ভ্রমণপিপাসু মানুষ জনপ্রতি মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি ও কলকাতার ৩টি পাঁচতারকা মানের হোটেলের সঙ্গে চুক্তি করেছে বিমান সংস্থাটি।

চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকেরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

প্যাকেজের মাধ্যমে কক্সবাজারের নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, সিগ্যাল হোটেল, হোটেল দ্য কক্স টুডে, লং বিচ হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপে থাকার সুবিধা রয়েছে। এ ছাড়া কলকাতায় দ্য ওবেরয় গ্র্যান্ড, দ্য পিয়ারলেস ইন এবং হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে থাকার সুবিধা রয়েছে। ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত শীতকালীন বিশেষ প্যাকেজে এই সুবিধা থাকবে।

নভোএয়ার বর্তমানে কক্সবাজারে প্রতিদিন ৪টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। শীতকালীন সময়সূচিতে এসব রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির। উৎস: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর