,

এক সঙ্গে কবর দেওয়া হলো নিহত ৮৪৪ জনকে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে ৮৪৪ জন মারা গেছেন। তাদের একই সঙ্গে চিরবিদায় দিয়েছে ইন্দোনেশিয়ানরা। প্রথমে রঙিন ব্যাগে করে পাশাপাশি রাখা হয় লাশগুলোকে। খোড়া হয় বিশাল এক গণকবর। এরপর একই সাথে চিরবিদায় জানানো হয় তাদের।

সোমবার (১ অক্টোবর) বার্তা সংস্থা এপির প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানায়, ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গত পালু শহরে এক সঙ্গে ৮৪০ জনকে কবর দিয়েছে স্থানীয়রা। এ সময় শোকের ভিন্ন এক আবহ তৈরি হয়। সবাই স্বজন হারিয়েছেন। স্বান্তনা দেয়ার মতো কেউই ছিল না।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতি বলে, ‘ধর্মীয় এবং অন্যান্য কারণে এদেরকে দ্রুত কবর দিতে হবে। তাই সবাইকে একসঙ্গে কবর দেয়া হয়েছে।’

ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৪৪ জনে। রোববার (৩০ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) ৮৩২ জনের মৃতের খবর নিশ্চিত করলে পরবর্তিতে এ সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে।

এ তথ্য জানিয়েছে রয়টার্স, আলজাজিরা, এএফপি। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির কথা যতটা ভাবা হয়েছিল, বাস্তবে এর চেয়ে অনেকে বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়। সাগর থেকে ছুটে আসা ছয় মিটার উঁচু (২০ ফুট) ঢেউ উপকূলীয় শহরটিতে আছড়ে পড়ে। এতে পালুর বেশির ভাগ বাড়িঘর, হাসপাতাল, শপিংমল ও হোটেল ধসে গেছে।

এ সময় আহত হয়েছেন আরও কয়েক শতাধিক লোক। মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র :বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর