,

রাষ্ট্রপতির সম্মতি ১১ আইনে

news-image

নিউজ ডেস্ক।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে পাশ হওয়া ১১টি বিলে সম্মতি দিয়েছেন। ২২তম অধিবেশনে ১৮টি বিল পাস হলেও তিনি ১১টি আইনে সম্মতি দেন। সোমবার এসব আইনগুলোতে সম্মতি দেয়ায় এগুলো কার্যকর হলো। তবে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া আইনগুলোর মধ্যে নেই ডিজিটাল নিরাপত্তা আইনটি।

বিলগুলো হলো, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; বস্ত্র বিল, ২০১৮; সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮; যৌতুক নিরোধ বিল, ২০১৮; সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮; জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮; হিন্দু দর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন বিল, ২০১৮; কৃষি বিপণন বিল, ২০১৮; এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।

সংসদের আইন শাখার কর্মকর্তারা জানান, জাতীয় সংসদে কোনো আইন পাশ হলে সেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠায় সংসদ। আইনগুলোর অনেক কপি ব্রডশিটে ছাপানো হয়। ডিজিটাল নিরাপত্তা বিলটি অধিবেশনের শেষে পাস হওয়ায় এখনও ওই বিলসহ অন্যান্য ৭টি বিলের কাজ শেষ হয়নি। কাজ শেষ হলেই সেগুলো রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর