,

পেটের মেদ কমাবে আমলকীর জুস

news-image

স্বাস্থ্য ডেস্ক : বেশিরভাগ মানুষের দেহের গড়নের চেয়ে এখন পেটে বেশি মেদ দেখা যায়। এই সমস্যার মূল কারণ আমাদের জীবনযাপনের ধরন। কর্মব্যস্ত জীবনে সময়ের অভাবে ব্যায়াম করতে না পারা কিংবা অসচেতনতার কারণে পেটে মেদ জমে যায়।

তবে এমন কিছু জুস আছে যেটি পেটে জমে থাকা অতিরিক্ত মেদ দূর করতে সহায়তা করবে। এর মধ্যে একটি হচ্ছে আমলকীর জুস।

আমলকীর জুস

আমলকী মেটাবলিজম বাড়ায় এবং হজমে সহায়তা করে। ওজন দ্রুত কমানোর জন্য মেটাবোলিজম বাড়ানো জরুরি। এই জুসের সঙ্গে যোগ করতে পারেন কিছুটা মধু। এতে সারাদিন আপনার শরীর তরতাজা থাকবে। নিয়মিত এই জুসগুলো পান করার পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করুন এবং ব্যায়াম করুন।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আমলকীর জুস।

উপকরণ

আমলকী চারটি, গোলমরিচের গুঁড়া সামান্য, মধু এক চা চামচ, বরফ কুচি পাঁচ চা চামচ এবং পানি দুই কাপ।

প্রস্তুত প্রণালি

প্রথমে আমলকী থেঁতলে নিয়ে এর সঙ্গে গোলমরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এতে দুই কাপ পানি দিয়ে এক মিনিট ব্লেন্ড করুন। এর পর একটি গ্লাসে ঢেলে এর সঙ্গে মধু মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় ফ্রিজ থেকে বের করে এর ওপর বরফ কুচি ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ভিন্ন স্বাদের আমলকীর জুস।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর