,

আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন ফেরদৌস!

news-image

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমনি গুঞ্জন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে আমেরিকায় যান ফেরদৌস। সেখানে সরকারি অতিথি হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এই সফরকে কেন্দ্র করেই ছড়িয়েছে ফেরদৌসের নির্বাচনে আসার খবর।

তাদের মতে, আসছে নির্বাচনে ফেরদৌসকে যশোর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে। তিনি ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। এরই মধ্যে আওয়ামী লীগের উপর মহল থেকে গ্রিন সিগন্যালও পেয়েছেন ফেরদৌস।

বর্তমানে ফেরদৌস দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরেই নির্বাচন প্রসঙ্গে মুখ খুলবেন এই অভিনেতা।

জানা গেছে, নায়ক ফেরদৌসের জন্ম কুমিল্লার তিতাশ উপজেলায়। তবে তিনি নির্বাচনে লড়বেন যশোর-৩ সদর আসন থেকে। যশোর সদরের ঘোপে ফেরদৌসের শ্বশুরবাড়ি। তার স্ত্রী তানিয়া ফেরদৌসের বাবা মরহুম আলী রেজা রাজু ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি সাংসদও ছিলেন ওই আসনের। তার পরিবর্তেই ফেরদৌস আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, নায়ক ফেরদৌসের পুরো নাম ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করেই জড়িয়ে পড়িয়েছিলেন মডেলিংয়ে। সেই সূত্রেই প্রবেশ করেন চলচ্চিত্রে।

অসংখ্য ব্যবসাসফল ছবির নায়ক হয়ে তিনি ইন্ডাস্ট্রি মাতিয়েছেন। কাজ করেছেন হুমায়ূন আহমেদের মতো নন্দিত নির্মাতার কিছু চলচ্চিত্রেও। সেরা অভিনেতা হিসেবে চারবার জয় করেছেন সিনেমার জন্য রাষ্ট্রের প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর