,

জার্মানিতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের যাত্রা শুরু

news-image

অনলাইন ডেস্ক: জার্মানিতে ইউরোপের সবচেয়ে বড় মসজিদের যাত্রা শুরু হলো। শনিবার মসজিদটি উদ্ধোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। জার্মানির কোলন শহরে মসজিদটির অবস্থান।

এখানেই সবচেয়ে বেশি তুর্কি বংশোদ্ভুত জার্মান নাগরিকের বাস। দেশটিতে ৩০ লাখের বেশি তুর্কি বাস করে। দ্য তুর্কিশ ইসলামিক ইউনিয়ন অব দ্য ইনস্টিটিউট ফর রিলিওজিয়ন কোলোনের কেন্দ্রীয় মসজিদ নির্মানে অর্থ সহায়তা দিয়েছে। স্থানীয়দের প্রতিবাদ সত্ত্বেও মসজিদটি নির্মাণ করতে দেওয়ায় এরদোয়ান জার্মান সরকারকে ধন্যবাদ জানান।

এক হাজারের বেশি মুসল্লি একসঙ্গে মসজিদটিতে নামাজ পড়তে পারবেন। গত দুই বছর ধরে জার্মানির সঙ্গে তুরস্কের শীতল সম্পর্ক বিরাজ করছে। এই সম্পর্ক মেরামত করতেই প্রেসিডেন্ট এরদোয়ান তিন দিনের সফরে জার্মানি যান। শনিবার ছিল সফরের শেষ দিন।

এই সফরে তিনি দুইবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেন এবং সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার করেন। এরদোয়ানের সফর উপলক্ষ্যে তার সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর